মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ দেশে ফিরলেন সাকিব, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা বাংলাদেশের।

এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছিল। আজই বাংলাদেশ দলের কলকাতা যাওয়ার কথা। 

বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বাজে ফর্মে আছেন। গত বিশ্বকাপে ৬০৬ রান করা সাকিব এবার ভারতের বিপক্ষে খেলেননি। বাকি চার ম্যাচে মাত্র ৫৬ রান তাঁর। এর মধ্যে ৪০ রানই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এমন না যে বল হাতেও খুব ভালো করছেন। এখন পর্যন্ত ৬ উইকেট পেয়েছেন। তবে এর অর্ধেকই এসেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে।

ওআ/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250