মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

হলিউড অভিনেতার সন্তানের মা হতে চান দীপিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন জানান, রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক চলাকালীন অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে। সেই রেশ না কাটতেই আরও একটি মন্তব্যের কারণে ফের বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে। তিনি মন্তব্য করেছেন, রণবীর না, এক হলিউড অভিনেতার সন্তানের মা হতে চান!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স : দ্য জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকার। এতে অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে বেশ জমেছিল তার রসায়ন।

আরো পড়ুন : সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

সেসময় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এলেন ডিজেনেরসের টকশোয়ে হাজির হন দীপিকা। এলেন দীপিকার কাছে জানতে চান, ছবিতে তো বেশ রোম্যান্স করতে দেখা গিয়েছে তোমাদের। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি কিছু আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?

উত্তরে দীপিকা হেসে বলেন, আগুন না থাকলে কি ধোঁয়া হয়? এরপরই এলেনকে দীপিকা জানান, তিনি ভিনের সন্তানের মা হতে চান। এলেন তার ও ভিনের মধ্যে সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে দীপিকা বলেন, ‘সবই আমার মাথায় চলছে। হ্যাঁ, আমার মাথায় হয়তো চলছে ভিন ডিজেলের সঙ্গে সুন্দর বাচ্চাদের জন্ম দিই।

প্রসঙ্গত, সম্প্রতি করণ জোহরের শোয়ে হাজির হয়ে স্পর্শকাতর কিছু বিষয় প্রকাশ করায় বেশ তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। তার মাঝে সামনে এসেছে পুরনো ভিডিওটি। সেখানে অন্য পুরুষের সন্তানের মা হতে চাওয়ার বিষয়টি শুনে ফের নেটাগরিকরা তাকে কটাক্ষ করছেন।

এস/ আই. কে. জে/

হলিউড অভিনেতা দীপিকা পাড়ুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250