মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

হাফপ্যান্ট পরার কারণে সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হয়েছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদিরকে দিয়ে রেস্টুরেন্টে প্লেট ধোয়ানো হয়েছে। হাফপ্যান্ট পরে যাওয়ায় তার সঙ্গে এ ব্যবহার করা হয়েছে বলে একটি ভিডিওতে জানান সালমান।

সালমান পিৎজা বানানোর একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীতে ওই প্রতিষ্ঠানের একটি শাখা খোলা হয়েছে। সেখানেই তিনি হাফপ্যান্ট পরে গিয়েছিলেন। এ কারণে তাকে দিয়ে জোর করে এমন কাজ করানো হয়েছে বলে জানান সালমান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে সালমান বলেন, ‘বনশ্রীতে কাস্টমাররা এসে আমাকে খুঁজছিলেন। কিন্তু আমাদের মার্কেটিং হেড বলছিলেন, আমি নাকি যাইনি, আর আমি নাকি ফোনও বন্ধ রেখেছি। কিন্তু সেটা মিথ্যা। কাস্টমারের চাপ ছিল, আর আমি হাফপ্যান্ট পরে যাওয়ায় আমাকে প্লেট ধোয়ার কাজে লাগানো হয়।’

আরো পড়ুন: নতুন আঙ্গিকে শুরু হছে ‘কৌন বনেগা ক্রোড়পতি'

তবে সালমানের এ বক্তব্য শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা তার ওই ভিডিও দেখে বোঝা যায় এটি প্রতিষ্ঠানটিকে আলোচনায় আনার একটি মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল তার।

চলতি বছরের ৩০ এপ্রিল বিয়ে করেছেন সালমান। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছিলেন এই ইউটিউবার-অভিনেতা। স্ত্রী দিশাকে বিয়ে করতে কতটা সংগ্রাম করতে হয়েছে সেই গল্পও করেছিলেন।

এসি/ আইকেজে 


সালমান মুক্তাদির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250