শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

হিরো আলম এখন রিকশাচালক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

অভিনয় নিয়েই এখন ব্যস্ত হিরো আলম। গেল মাসের শেষদিকে তিনি প্রকাশ করেন নতুন গান ‘একটা সিগারেট জ্বালাও’। যা ইতিমধ্যেই ভাইলার হয়েছে নেটদুনিয়ায়। আর গানটি ঘিরে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও।

এবার হিরো আলম শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ। নাম ‘আয়না’। এই সিনেমায় একজন প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছেন হিরো আলম। তার বিপরীতে আছেন রিয়া মনি।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরাতে। সামনে আরও দু’দিন এর শুটিং চলবে।’

হিরো আলম আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করেন দর্শকদের জন্য বেশ কিছু চমক আসছে।’

আরও পড়ুন: ফিরে আসছেন নতুন লুকে সালমান শাহ!

হিরো আলম বলেন, ‘আমি এখনো অভিনয়ে মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির উপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি।’

সম্প্রতি ‘বাদশা দ্য কিং’ সিনেমা শুটিং শেষে করছেন হিরো আলম। এ সিনেমায় তার বিপরীতে কাজ করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সিনেমাটি পরিচালনা করছেন ইভান মল্লিক।

এসি/ আই. কে. জে/ 


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250