বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা *** ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণাম’ ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম *** তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প *** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার *** হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের *** আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান

হিরো আলমের ওপর হামলা: কারাগারে ৫, রিমান্ডে ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৫ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দু’জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন, সানোয়ার কাজী (২৮) ও বিপ্লব হোসেন (৩১)। অপরদিকে, কারাগারে নেওয়া হয়েছে মাহমুদ হাসান মেহেদী (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)-কে।

এর আগে সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী এলাকায়  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীর ভারত সফরে উদ্বোধন করা হবে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট-২

পরে মঙ্গলবার বনানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এম/


হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250