বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা : হোয়াইট হাউস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা। এমন কথাই জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার (১৭ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম। 

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে মঙ্গলবার (১৬ই জানুয়ারি)  হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা এটিকে (সংঘাত) প্রসারিত করতে চাইছি না। হুথিদের একটি ইচ্ছা আছে এবং তাদের কাছে এখনো সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময়ও আছে। আর তা হচ্ছে এই বেপরোয়া হামলা বন্ধ করা।’

প্যালেস্টাইনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আরো পড়ুন: চুরির ভিডিও ভাইরাল, নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

এর মাঝেই হুথিদের সাথে  আমেরিকাসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই.কে.জে

আমেরিকা যুদ্ধ হুথি জন কিরবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250