শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

২৫০০ বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি গ্রুপ আইবির থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম জানিয়েছে, গত ১ বছরে ২ হাজার ৪৬৩ জন বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।

প্ল্যাটফর্মটির তথ্যানুসারে, গত ১ বছরে বিশ্বব্যাপী ১ লাখ ১ হাজার ১৩৪টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। শুধু ২০২৩ সালের মে মাসেই ২৬ হাজার ৮০২টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।  

এশিয়া-প্যাসিফিক অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকার শীর্ষে রয়েছে। সেখানে হ্যাকাররা ৪০ হাজার ৯৯৯টি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে। এদিক থেকে ভারত আছে ১ নম্বরে। দেশটিতে ১২ হাজার ৬৩২টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে।

আরো পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই শিখে নিয়েছে বাংলা

অন্যদিকে, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের দিক থেকে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ব্যবহারকারীদের নিয়মিত তাদের পাসওয়ার্ড আপডেট করা উচিত এবং প্ল্যাটফর্মে টু-ফ্যাক্ট অথেন্টিকেশন চালু করা উচিত।

এম এইচ ডি/ আইকেজে 

চ্যাটজিপিটি তথ্য ফাঁস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250