বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

১০০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন বলিউড সেনসেশন তকমা পাওয়া জন আব্রাহাম। না, কোনো ছবির ঘোষণা নয়। বিলাসবহুল এক বাংলো কিনেছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি। এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭শে ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।

আরো পড়ুন: আমির খানের মেয়ের বিয়ে বিকেলে, ছিমছাম আয়োজনে

প্রসঙ্গত, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো। যেটি কিনা মুম্বইয়ের সবচেয়ে ব্যস্ত হাই স্ট্রিটগুলির মধ্যে একটি। অর্থাৎ জন আব্রাহামের এই নতুন বাড়িটি শহরের প্রাণবন্ত পরিবেশের মধ্যে অবস্থিত। এলাকাটি শুধু তার বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এই সিনেমা সাফল্যের পর এবার বিলাসবহুল বাংলো কিনে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। মুম্বাইয়ে অবস্থিত এ বাংলো কিনতে জনকে গুনতে হয়েছে মোটা অঙ্কের অর্থ।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসি/ আই. কে. জে/ 


কোটি টাকা বিলাসবহুল বাংলো জন আব্রাহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250