রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

২০ ডিসেম্বর সিলেটে জনসভা করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করে একটি মহাসমাবেশে যোগ দেবেন। এই মহাসমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।'

তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভঙ্গকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা মানায় না।

তার ভাষ্য, 'বিএনপি আজও দাবি করেছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনে প্রথম অবস্থানে রয়েছে। অথচ, মানবাধিকার লঙ্ঘনে তারা যে দৃষ্টান্ত তৈরি করেছে তা বর্তমান বিশ্বে অদ্বিতীয়। তারা কীভাবে মানবাধিকারের কথা বলে? তাদের কোনো লজ্জা নেই।'

কিছু আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে জাতীয় পার্টির দাবির বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

আই.কে.জে/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250