শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

তিন কোটি টাকা দামের গাড়ি উপহার পেলেন নয়নতারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার গত ১৮ই নভেম্বর ছিল জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি উপলক্ষে নয়নতারার স্বামী নির্মাতা বিগনেশ শিবান স্ত্রীকে একটি ব্র্যান্ড নিউ মার্সিডিজ মেব্যাচ গাড়ি উপহার দিয়েছেন। যে গাড়িটির ভারতীয় মুদ্রায় দাম প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি।

স্বামীর কাছ থেকে মূল্যবান এই উপহার প্রাপ্তির খবর জানিয়েছেন নয়নতারা নিজেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গাড়ির কয়েকটি ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে তিনি লিখেছেন, জন্মদিনের এই সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমার প্রিয় স্বামী।

আরো পড়ুন: যে কারণে শাহরুখকে বিমানবন্দরে আটকালেন নিরাপত্তারক্ষী

ব্যক্তিজীবনে নয়নতারার একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও  ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এর কয়েক বছর পরেই বিয়ে করেন এই জুটি।  ২০২২ সালে ৯ জুন তামিলনাড়ুর মহাবলীপুরমের রিসোর্টে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তারা। একই বছর সারোগেসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের বাবা-মা হন এই দম্পতি।

নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। অ্যাটলি পরিচালিত এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকার। 

এসি/ আই. কে. জে/

নয়নতারা দামী গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250