মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

৪র্থ মাইগ্রেশনের তালিকা প্রকাশ ডেন্টালের

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সের শূন্য আসনে চতুর্থ দফায় মাইগ্রেশনের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অপেক্ষমাণ তালিকা থেকে মোট ২৫ জনকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে চতুর্থ দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমাণ তালিকা হতে মোট ২৫ জন শিক্ষার্থীকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো।

এতে বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামীকাল ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি/মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লেখিত সময়ে মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

আরও বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা হতে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে আগামী ২৯ আগস্ট হতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাইগ্রেশন পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়নের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধুমাত্র টেলিটকের 01550-155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

আর.এইচ

ডেন্টাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250