বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। খোদ আলিয়া ভাটের মুখেই শোনা গিয়েছিল এটি। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। 

বাংলাদেশের নারায়ণগঞ্চ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এক রাজনৈতিক জনসভায় ‘খেলা হবে’ উচ্চারণ করেন। পরে তার তুমুল ভাইরাল হয়। এরপর কলকাতার নির্বাচনে তৃণমূল কংগ্রেসেও এই স্লোগান ব্যবহার করে। তা এখন বলিউড আর টলিউডের হটকেক। 

করণ জোহরের পর রাজ চক্রবর্তী, এই সংলাপেই বাজিমাত করছেন পরিচালকেরা। ‘আবার প্রলয়’-এর এই নতুন গানে ‘খেলা হবে’ সংলাপ ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী। আর তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

আরো পড়ুন: মাঝে মাঝে ভয় পাওয়া ভালো : স্বস্তিকা


২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আগামী ১১ আগস্ট থেকে জি-ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ। 

এসি/ আই. কে. জে/ 

খেলা হবে নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250