মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

‘ডেঙ্গু ড্রপস’ অ‍্যাপ চালু করল স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নানান উদ্যোগের পরও ডেঙ্গুর প্রকোপ কমছে না। এমন পরিস্থিতিতে ‘ডেঙ্গু ড্রপস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে স্বাস্থ্য বিভাগ।

নতুন এই ‘ডেঙ্গু’ অ্যাপের মাধ্যমে ডেঙ্গু রোগীর ‘ফ্লুইড ম্যানেজমেন্ট’ করতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীর কখন কী পরিমাণ ফ্লুইড প্রয়োজন, তা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোনো হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে, এই অ্যাপের মাধ্যমে সেটিও জানতে পারবেন সাধারণ মানুষ। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে এই অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ অ্যাপসের মাধ্যমে রোগীদের জীবন বাঁচানো সম্ভব হবে। চিকিৎসা দেওয়ার ক্ষেত্র সহজ হবে বলে জানান তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার নানান উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু রোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও এডিস মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো ও সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর বলেন, এ বছর ডেঙ্গু জটিল আকার ধারণ করেছে। প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি লেভেলে সংক্রমণ হচ্ছে। যদি রোগীর ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে জানা যায়, তাহলে নতুন অ্যাপটি কাজে আসবে।

এর আগে, ২০১৯ সালে ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি অ্যাপ চালু করা হলেও তাতে সাড়া মেলেনি।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৬৮ জন এবং ঢাকা সিটির বাইরে ১৭৮ জন।

এসকে/ 





ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু আক্রান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250