রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

‘দ্য নান ২’ দেখে হল থেকে বেরিয়ে যে কাণ্ড ঘটালেন তরুণী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বেঙ্গালুরুর কোরমাংলার এক শপিং মলে হলে গিয়ে ভূতের সিনেমা দেখে অদ্ভুত কাণ্ড করে শোরগোল ফেলেছেন ২৮ বছর বয়সী এক তরুণী। ভারতের বেঙ্গালুরুর কোরমাংলার একটি শপিং মলের হলে গত বৃহস্পতিবার রাতে সিনেমা দেখতে যান তিনি। সিনেমা শেষ হওয়ার পর অনেক রাত পর্যন্ত সেখানে থেকে গিয়েছিলেন। এরপরই বাঁধে বিপত্তি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার শোয়ে ‘দ্য নান ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন সন্ধ্যা (ছদ্মনাম)। রাত আড়াইটা নাগাদ শপিং মলের ভেতর তাঁকে দেখতে পান সেখানকার নিরাপত্তা কর্মীরা।

সিনেমা শেষে এতো রাত পর্যন্ত মলে থাকায় নিরাপত্তা কর্মীরা সন্ধ্যাকে জিজ্ঞাসাবাদ করেন। চলে যাওয়ার জন্য অনুরোধও করেন। কিন্তু তিনি রাজি হননি। ভূতের ছবি দেখে সম্ভবত ভয় উপভোগ করতে চেয়েছিলেন ওই তরুণী।

আরো পড়ুন: হঠাৎ কী কারণে স্বামীর মত করে মুখোশ পরলেন শিল্পা

সন্ধ্যার বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা কর্মীদের হেনস্থা করেছেন তিনি। এক পর্যায়ে শপিং মল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। একজন নারী সাব ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের দল এলে সন্ধ্যা তাঁদের সঙ্গে বাকবিতণ্ডা করেন। পালানোরও চেষ্টা করেছিলেন।

ধরা পড়ার পর ওই সাব ইন্সপেক্টরের হাতে তিনি কামড় দেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পুলিশ সদস্যদের গালিগালাজ করেন, একজনের দিকে জুতা ছুড়ে মারেন। 

পুলিশের দাবি, ওই তরুণী আচরণের জন্য বিপদে পড়তে পারেন বলে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তিনি পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ চালিয়ে যান।

এমন পরিস্থিতিতে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে।

এসি/ আই. কে. জে/ 


তরুণী ‘দ্য নান ২’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250