শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘প্রিয়তমা’ দেখে শাকিবের মার্কিন নায়িকা এ-কি বললেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের মার্কিন নায়িকা কোর্টনি কফি। নিজের ভালো লাগার কথাও জানান নির্মাতা হিমেল আশরাফকে। বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্মাতা।

রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুকে হিমেল আশরাফ লেখেন, ‘কাল হঠাৎ করেই ম্যাসেজ আসল, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো।

আর লিখল, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম।

যেই কারণে ওকে আমি ‘রাজকুমার’র জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।” পোস্টের শেষে কোর্টনি কফিকে ধন্যবাদ জানান পরিচালক।

আরো পড়ুন: লোলিত মোদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সুস্মিতা সেন

হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’র নায়িকা এই কোর্টনি কফি। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।

জানা গেছে, কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। লং আইল্যান্ডের হিকসভিল এ জন্ম কোর্টনির, বেড়ে উঠেছেনও সেখানে।

এসি/ আইকেজে 



শাকিব ‘প্রিয়তমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250