বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

‘বঙ্গবন্ধুর স্বপ্নগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু কে এবং কেমন ছিলেন, কীভাবে আমরা বাংলাদেশ পেলাম, দেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। তাঁর স্বপ্নগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একে একে পূরণ করে চলেছেন, সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে বঙ্গবন্ধু যেখানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ একে একে পূরণ হতে চলেছে। এসব বিষয়গুলো যেন আমাদের সন্তানরা জানতে পারে। যাতে করে নতুন প্রজন্ম সঠিক তথ্য জেনে আমাদের ওপর যত অপশক্তি ও অপপ্রচার আছে, তা প্রতিহত করতে পারে। বঙ্গবন্ধুকে নিয়ে যেন তারা গর্ব করতে পারে। তার কন্যার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি সোনার বাংলা গড়বার জন্য, স্মার্ট বাংলা গড়বার জন্য। এ বিষয়গুলো যেন আমাদের সন্তানরা বুঝতে পারে, জানতে পারে। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে, সেই প্রত্যাশাই করছি।’

তিনি বলেন, ‘আমাদের একটা পরিপূর্ণ সাংস্কৃতিক জাগরণ দরকার। সেটি এখন তৃণমূল পর্যায় থেকে সব জায়গায়। হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সমৃদ্ধি যদি আমাদের সন্তানেরা অনুধাবন এবং ধারণ করতে পারে তাহলে তারা আত্মশক্তিতে বলীয়ান হবে। আমাদের নিজের মাটিতে, সংস্কৃতিতে, ইতিহাসে, সংগ্রামে, ত্যাগে যে শক্তি আছে, সেই শক্তি আমরা যখন অনুধাবন করতে পারব, তখন সত্যিকার অর্থে আমাদের আর কেউ দাবায়ে রাখতে পারবে না। কাজেই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই আমাদের সন্তানদের সেই আত্মশক্তির অনুধাবনের জায়গাটিতে নিয়ে যেতে হবে।’

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশিষ বরন দাশ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ।

আর.এইচ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250