রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

‘সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন। ছবি: সংগৃহীত

গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সংগীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য দশ শিল্পীর গাওয়া দেশাত্মবোধক আধুনিক গান ‘সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভিডিও সংগীতটির উদ্যোক্তা গীতিকার হাসানুজ্জামান মাসুম এবং শিল্পী প্রতিনিধি হিসেবে ফাহমিদা নবী বক্তব্য রাখেন। 

প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন। 

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গানটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে এমন একটি গান রচনার জন্য আমি গীতিকারকে এবং সুরকার বাপ্পা মজুমদারসহ যারা এতে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি গানের একজন ভালো শ্রোতা। এই গানটির মিউজিক কম্পোজিশন খুবই ভালো। 

সবাইকে গানটি হৃদয় দিয়ে উপভোগের আহবান জানিয়ে তিনি বলেন, ‘গানটির মধ্যে আত্মমর্যাদার কথা রয়েছে। এই দেশটা আমাদের এবং আমাদের দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আমরা, বাইরের কেউ নয়। সেই কথাটা এই গানের মধ্যে আছে।’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জাতিগত উন্নয়নের জন্য এ ধরণের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে হবে। 

বক্তৃতাপর্ব শেষে ও সংগীতটির উদ্বোধনী পরিবেশনার আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, গানটির কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত ফাহমিদা নবী, সোমনূর মনির কোনাল, এলিটা করিম, কিশোর দাস এবং জামান সাইফ গানের পোস্টার উন্মোচনে অংশ নেন।

এন/ওআ/ আই.কে.জে/

সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250