মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘৭২ হুর’ সিনেমা নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

‘৭২ হুর’ - ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় আরেক বিতর্কিত সিনেমা ‘৭২ হুর’। এই ছবি নিয়ে কাশ্মিরের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিন্দা করেছেন। তাদের তরফে জানানো হয়েছে, এই সিনেমা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।

সংবাদসংস্থা পিটিআইকে জম্মু ও কাশ্মিরের গ্র্যান্ড মুফতি নাসির উল ইসলাম বলেন, ‘এটি সম্পূর্ণ বিতর্কিত, বিশেষ করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করে। আমরা এই শিরোনামটি মেনে নেব না। এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করা দরকার। যারা এই ধরনের সিনেমা নির্মাণ করছেন তাদের বোঝা উচিত যে, এই ধরনের চলচ্চিত্রগুলো বন্ধুত্বের অপরিপন্থী। দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে।’

নিজের বক্তব্যে আরও যোগ করেন, ‘এই সিনেমার প্রযোজকদের কাছে আমার বার্তা হলো যে, তাদের বোঝা উচিত মুসলমানরা ভারতে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং তাদের মর্যাদা, সম্মান এবং শান্তির সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। তাদের সেই মনোভাব নিয়ে বাঁচতে দেওয়া উচিত।’

আরো পড়ুন: ১০ দিনে সিনেমাটির আয় প্রায় ২ কোটি!

বিজেপির সাধারণ সম্পাদক অশোক কৌল জানিয়েছেন, ‘৭২ হুর’ নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে তা কাম্য নয়। এই জিনিস নিয়ে বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না।

সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ও অশোক পন্ডিত সহ-প্রযোজিত ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহে ৭ জুলাই মুক্তি পাবে। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা ও আমির বশির।

এম/


‘৭২ হুর’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250