সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স *** গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি *** গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ *** ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত *** ঢাবি, পল্লবীর পর সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ *** ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ *** সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের *** জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই মাদকের কারবার *** শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী *** টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রতিপিস ডিম মাত্র ৫ টাকা, যেখানে পাবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ডিমের বাজারে কারসাজি ও সিন্ডিকেট বন্ধে ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে সরকার। এর ফলে খুচরো বাজারে ব্যবসায়ীরা ডজনপ্রতি ডিমের দাম ১৪৪ টাকার বেশি বিক্রি করতে পারবেন না। তবে ব্যবসায়ীরা এই নিয়মের তোয়াক্কা করছেন না। বরং ডিমের আকারের ফন্দি এঁটে ডজনপ্রতি ১৫৫ টাকায় বিক্রি করছেন। 

তবে রাজধানীর বুকেই প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। স্বল্প দামে ডিম কিনতে তাই সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ ভোক্তারা। 

মূলত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে ডিমের দাম। এই সিন্ডিকেটের উদ্দেশ্য ভেস্তে দিতে রাজধানীর চকবাজারে নবীন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান প্রতিপিসের ডিম মাত্র ৫ টাকা দরে বিক্রি করা শুরু করেছে।

সংগঠনটির এক কর্মী গণমাধ্যমকে বলেন, মূলত দুটি উদ্দেশ্য সামনে রেখে এ কার্যক্রম চালু হয়েছে। প্রথমত, মানবিক দিক থেকে যাতে সবাই সাশ্রয়ী মূল্যে ডিম কিনতে পারে; সে উদ্দেশ্যে লোকসান করে হলেও ৫ টাকা দরে ডিম বিক্রি হচ্ছে। অন্যদিকে নিজ নিজ জায়গা থেকে সবাই যদি এভাবে উদ্বুদ্ধ হয়, তাহলে সিন্ডিকেট ভেঙে পড়তে বাধ্য।

তিনি জানান, যতদিন বাজারে ডিমের চড়ামূল্য থাকবে, ততদিন তাদের এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন রাত ৮টা থেকে তারা ডিম বিক্রি শুরু করেন। একজন সর্বোচ্চ ১০টি ডিম কিনতে পারবেন। প্রতিদিন সংগঠনটি ১০ হাজার পিস ডিম বিক্রি করে বলে জানান তিনি।

এদিকে সস্তায় ডিম কিনতে পেরে খুশি ক্রেতারা। বিশেষ করে এলাকার নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে পুরান ঢাকার চকবাজারের এই স্থানটি।

সরেজমিন দেখা যায়, সন্ধ্যা হতেই চকবাজারের রয়েল হোটেলের পাশে সস্তায় ডিম কিনতে লম্বা লাইনে দাঁড়ায় মানুষ। অনেকে কেনেন এক হালি অনেকে আবার দুই হালি। পরিবার কিংবা ব্যাচেলর সব ধরনের মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ৫ টাকা পিসে ডিম ক্রয়ের কার্যক্রমটি।

ওআ/

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250