বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির *** অস্থির মেক্সিকো থেকে একজন কর্মীকে ফেরাতে সব ফ্লাইটে টিকিট কিনল এক কোম্পানি

‘২৭ টাকার বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আজ থেকে সরকার নির্ধারিত দামে ২৭ টাকায় কোল্ডস্টোরেজ থেকে আলু বিক্রি হবে। এর চেয়ে বেশি হলে আলু কোল্ডস্টোরেজ থেকে বের করতে দেয়া হবে না। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিক দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান আছে। বেশি কিছু জরিমানাও আদায় করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। চিনি তেলসহ আর কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে এলসি খুলতে কোনো সমস্যা না হয়।

এছাড়া আগামীকাল থেকে ঢাকায় চারটি পণ্য ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস)’ মাধ্যমে বিক্রি করা হবে। দুই সিটি করপোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাক বিভিন্ন পয়েন্টে বসবে।

চারটি পণ্য হলো-মশুর ডাল (২ কেজি) ৭০ টাকা দরে, সয়াবিন তেল (২ লিটার ) ১০০ টাকা দরে ও আলু (২ কেজি) ৩০ টাকা দরে বিক্রি হবে। শিগগিরই এই তালিকায় পেঁয়াজ যুক্ত হবে  ৫০ টাকা দরে।

ওআ/

আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250