মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির *** অস্থির মেক্সিকো থেকে একজন কর্মীকে ফেরাতে সব ফ্লাইটে টিকিট কিনল এক কোম্পানি *** প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন *** শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ই এপ্রিল *** কোটা নয়, মেধা বিবেচনায় আমার বাংলা একাডেমি পুরস্কার: ইসরাইল খান

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত সব মামলাই তিনি খতিয়ে দেখবেন। ফরমাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ইতিমধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২১টি মামলার বিচার চলছে দুইটি ট্রাইব্যুনালে। আমি এসব মামলার বিষয়বস্তু দেখিনি। তবে আমি এগুলো সব দেখব। ফরমাল চার্জগুলো ঠিক হয়েছে কি না, তদন্ত যথাযথ হয়েছে কি না—এগুলো সবকিছু আমি দেখব। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

যেসব মামলায় ইতিমধ্যে রায় হয়ে গেছে সেগুলোর বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয়নি। তাই সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না। তবে সবগুলোরই দেখবার সুযোগ আছে, আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। আমরা চাই ট্রাইব্যুনালটা আরও গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সঙ্গে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক।’

আমিনুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250