রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন বলছেন, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার মতো অপরাধীদের কারাগারে থাকা উচিত। তার প্রশ্ন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করার, একাত্তরের শত্রু পাকিস্তানের সঙ্গে আঁতাত করার এবং সেভেন সিস্টার দখল করার হুমকি দেওয়া ইত্যাদির বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন?’

আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এমন অভিমত ব্যক্ত করেন। তার পোস্ট এর মধ্যে এই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তসলিমা নাসরিন লেখেন, ‘ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করার, একাত্তরের শত্রু পাকিস্তানের সঙ্গে আঁতাত করার, সেভেন সিস্টার দখল করার হুমকি দেওয়ার, প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের (ভারত) সঙ্গে সম্পর্ক তিক্ত করার, দেশি জঙ্গিদের জেলখানা থেকে মুক্ত করার, নিজের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করার, মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার, অবাধে হিন্দুর ওপর নির্যাতন করতে দেওয়ার, মিথ্যা মামলা দিয়ে শিল্পী-সাহিত্যিকদের জেলে ভরার, দেশের ঐতিহ্য সংস্কৃতি ধ্বংস করার জন্য জিহাদিদের উৎসাহিত করার, আওয়ামী লীগপন্থি নাগরিকদের হত্যা করার জন্য জঙ্গি লেলিয়ে দেওয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন?

তিনি বলেন, ‘তার (ড. ইউনূস) একশ রকম অপরাধের বিরুদ্ধে একশ রকম মামলা করা যায়। কেউ করছে না কেন মামলা?  যারা উপদেষ্টা পদে বসে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধেই বা কেউ এখনও মামলা করছে না কেন? অপরাধীগুলোর তো জেলে থাকা উচিত।’

তসলিমা নাসরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250