শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

আবারো খলনায়িকা হয়ে পর্দায় আসছেন স্বাগতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০০৭ সালে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন স্বাগতা।  জিনাত সানু স্বাগতা গান এবং অভিনয়—এই দুই জায়গাতেই নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন। ‘শত্রু শত্রু খেলা’ সিনেমাতেই খল চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। ফের খলনায়িকা হয়ে পর্দায় আসছেন স্বাগতা।

‘শত্রু শত্রু খেলা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন জয়নাল আবেদিন। সিনেমায় মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন স্বাগতা, দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দায় খলনায়িকা হবেন এই অভিনেত্রী।

জানা গেছে, অঞ্জন আইচের ওয়েব ফিল্ম ‘কিশোরী’—তে খলনায়িকার চরিত্রে দেখা যাবে স্বাগতাকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

আরো পড়ুন: চাচা শ্বশুর ক্রাশ ছিলেন বলিউডের এই অভিনেত্রীর

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, আমি সব সময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত। এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে ছবিটি।

নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও ওটিটিতেও ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন স্বাগতা।

প্রসঙ্গত, স্বাগতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অসম্ভব’। গেল বছর মুক্তি পার সিনেমাটি। এছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই  সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।

এসি/ আই.কে.জে/


স্বাগতা খলনায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250