শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

আবারো নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে প্রেম এসেছে বহুবার। প্রায়ই প্রেমের গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমের শিরোনামে থাকেন শ্রাবন্তী। একাধিকবার বিয়েও করেছেন তিনি। কিন্তু  কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি শ্রাবন্তীর। 

তাই বলে অভিনেত্রীর জীবন থেমে থাকেনি। শ্রাবন্তী চলেছেন নিজের মতো করেই। ফের আরও একবার সেই সম্পর্কের গুঞ্জনেই সংবাদের শিরোনাম হলেন তিনি।

শোনা যাচ্ছে, নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। যেই ছবিতে যুক্ত হওয়ার সুবাদেই তাদের মধ্যে মেলামেশা বেড়েছে। আর সেটা গড়িয়েছে প্রেমের সম্পর্কে। 

আরো পড়ুন: অপু-তাপস ইস্যুতে ভুল বোঝাবুঝির অবসান : খাবার খেলেন ডিবি অফিসে

কলকাতা গণমাধ্যমের দাবি, সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিৎ। শিগগিরই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। যদিও তারা দুজনেই বিষয়টি নিয়ে আপাতত নীরব ভূমিকায় রয়েছেন। 

এর আগে প্রতিবেশী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপও ঘুরতে গিয়েছিলেন এই জুটি। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান দু’জন। সবশেষ অভিরূপকে দেখা গেছে অন্য এক তরুণীর সঙ্গে। এরপরই শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের প্রেমের খবর শোনা যাচ্ছে। 

 এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো সংসারই টেকেনি। বর্তমানে নিজের একমাত্র পুত্রকে নিয়েই থাকছেন এই অভিনেত্রী। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসি/ আই. কে. জে/ 


শ্রাবন্তী নতুন প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250