বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

আমির খানই কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

২০২৩ সালে তাকে বড় পর্দায় দেখা যায়নি আমির খানকে। তবে বছর শেষে আমিরের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল দেখা দেয়। দেখা যায়, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে।

আমিরকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা। ভীষণ পরিচিত এই লুক কিংবদন্তি সত্যজিৎ রায়ের।

সম্প্রতি আমির খানের এই ফটোশুট করেন অবিনাশ গোয়ারিকর। আর এ ছবি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। কমেন্টবক্সে লোকজনের একটাই প্রশ্ন ছিল, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?

উত্তর এখনো মেলেনি। তবে লোকজনের কৌতূহল আগ্রহ ধরে রেখে আবিনাশ গোয়ারিকর লিখেছেন, আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে যাচ্ছে।

আরো পড়ুন: ফেসবুক থেকে ৮০ লাখ টাকা আয়, ফ্ল্যাট কিনলেন জয়

এই দারুণ কিছু যে কী? তা সময়ই বলবে…। তবে আপাতত আমিরে মজে আছে নেটপাড়া। চলছে বহু জল্পনা-কল্পনা। এদিকে শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত প্রতিদিন এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত চর্চা করছেন। বসছেন রেওয়াজে। খ্যাতনামা শাস্ত্রীয় সংগীত শিল্পীর কাছে তালিম নিচ্ছেন তিনি। কিন্তু কেন? হঠাৎ কেন? শুধুই কি শখ?

জানা যাচ্ছে, আমির খান বরাবরই নতুন কিছু শিখতে ভালোবাসেন, নতুনভাবে নিজেকে চিনতে ভালোবাসেন। কিছুদিন আগে শুধু পাপারাৎজির সঙ্গে কথা বলতে মারাঠি শিখেছিলেন সুপারস্টার। এদিকে ২০২২ ও ২০২৩– দুই বছর বিশেষ ভালো যায়নি আমিরের, ফিল্মি ক্যারিয়ারেও না, এমনকি ব্যক্তিগত জীবনেও কিরণ রাও-এর থেকে আলাদা হয়েছেন আমির। 

মেয়ে ইরা খানের বিয়ের নানান অনুষ্ঠানেও তিনি সেভাবে থাকছেন না, খুব কম যাচ্ছেন সেখানে। এসময়টা মুম্বাই থেকে দূরে চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করেছিলেন আমির। তবে ২০২৩ সালের শেষে সত্যিজিৎ স্টাইলে সবাইকে চমকে দিলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

এসি/ আই.কে.জে/


আমির খান সত্যজিৎ রায়ের বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250