শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ওর উপর গুলি চললে আমি সামনে দাঁড়িয়ে যাব : করণের মাকে শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কেরিয়ারের শুরু থেকেই করণের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ। বলা ভালো ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ারে একে অপরের হাত ধরে ধীরে ধীরে বেড়ে উঠেছেন। তবে শুধু শাহরুখ নন, শাহরুখ পত্নী গৌরী খানের সঙ্গেও বেশ ভালো বন্ধুত্ব রয়েছে করণের। সম্প্রতি শাহরুখের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ঠিক কতটা তা বোঝাতে পুরনো একটা কঠিন ঘটনার কথা উল্লেখ করেছেন করণ।

ঘটনাটা 'কুছ কুছ হোতা হ্যায়'-এর প্রিমিয়ারের সময়। সেসময় হোটেলের ঘরে লুকিয়ে ছিলেন করণ। কারণ আন্ডারওয়ার্ল্ড ডনের থেকে হুমকি পাচ্ছিলেন করণ জোহর। আতঙ্কে কাঁটা হয়েছিলেন তিনি।

সেই ঘটনা প্রসঙ্গেই করণ বলেন, ‘আমি কখনই ভুলব না যে শাহরুখ আমাকে কীভাবে বের করে এনেছিলেন! ও (শাহরুখ) বলল, ‘আমি তোমার জন্য নিজে গুলি খেয়ে নেব, তুমি এখানে দাঁড়াও’। করণের কথায়, ‘তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটি এমন একটি সম্পর্ক যা চিরস্থায়ী।’

এর আগেও করণ নিজের আত্মজীবনী, ‘অ্যান আনসুটেবল বয়’-এ কী ঘটেছিল তা লিখেছিলেন। লেখেন, ‘ফোন বেজে উঠল। আমার মা ফোনটা তোলেন, এবং সেটি ছিল আন্ডারওয়ার্ল্ডের ফোন। একজন বলল, আপনার ছেলে লাল টি-শার্ট পরেছে, আমি ওকে দেখতে পাচ্ছি।

শুক্রবার এই ছবিটি মুক্তি দিলে আমরা ওকে গুলি করব। কিছু কারণে, ওরা ছবিটা ওই শুক্রবার মুক্তি দিতে চাননি, কিন্তু কেন! তা আমরা জানি না। সেটা ছিল আবু সালেমের ফোন। আমার মা আতঙ্কে কাঁপছিলেন। তিনি ফোন রেখে দরজার দিকে দৌড়েছিলেন’।

শাহরুখের প্রতিক্রিয়া সম্পর্কে করণ লেখেন, 'শাহরুখ শুনে বললেন, ‘কী বাজে কথা! ও(শাহরুখ ভিতরে গিয়ে আমাকে টেনে বাইরে নিয়ে এলেন। বলেন, আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি। দেখা যাক কে তোমাকে গুলি করে! আমি এখানেই দাঁড়িয়ে থাকব। আমি বললাম, না, না, না।

সেখানে আমার মাও ছিলেন…। শাহরুখ আমার মাকে বললেন, কিছুই হবে না। আমি একজন পাঠান। আমার কিছুই হবে না এবং আপনার ছেলের কিচ্ছু হবে না। ও আমার ভাইয়ের মতো। কিছুই হবে না।’

আরো পড়ুন: সোনার কেক কেটে জন্মদিন পালন

সম্প্রতি, শাহরুখের নতুন ছবি জওয়ান-এর সাফল্যের পরে, পরিচালক সঞ্জয় গুপ্তা লেখেন যে শাহরুখ কীভাবে ৯০ এর দশকে আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁর কথায়, ‘৯০-এর দশকে যখন আন্ডারওয়ার্ল্ডের লোকজন ফিল্ম তারকাদের পিছনে পড়ে থাকত, তখন একমাত্র শাহরুখ খানই ছিলেন যিনি কখনওই হাল ছাড়েননি। শাহরুখ বলতেন, আমায় গুলি করতে চাইলে করো, কিন্তু আমি তোমাদের হয়ে কাজ করব না, আমি একজন পাঠান। শাহরুখ আজও একইরকম।’ 

এসি/ আই.কে.জে/




শাহরুখ খান করণ জোহর!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250