মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর বাড়ি-গাড়ি-সম্পত্তি নেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশন বরাবর দাখিল করা হলফনামা থেকে জানা গেছে, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ২ লাখ। ব্যাংকে জমাকৃত টাকা ৩৬ লাখ ৪২ হাজার। ৩০ ভরি স্বর্ণের মালিক তিনি। তবে তার কোনও মূল্য উল্লেখ করেননি হলফনামায়।

আরো পড়ুন: মঞ্চে দর্শকের আচরণে মেজাজ হারিয়ে এ কি বললেন নচিকেতা!

ইলেক্ট্রনিক্স সামগ্রী রয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকার। আর আসবাবপত্র রয়েছে ৪০ হাজার ৪০০ টাকার। শিল্পীর স্থাবর কোনও সম্পদের বিবরণ নেই। তার বিরুদ্ধে নেই কোনো মামলা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনীর দাদার বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। আর পৈত্রিক আবাস ছিল পাবনা শহরে। নির্বাচন ঘিরে তিনি মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনি এলাকায় গণসংযোগ করে বেশ জমিয়ে রেখেছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। মাঠে-ঘাটে ভক্ত অনুরাগীদের দাবি পূরণে খালি গলায় গান গাইতে হচ্ছে তাকে।

এসি/ আই. কে. জে/ 


কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250