শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

কর ফাঁকির অভিযোগে জরিমানা দিলেন শাকিরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

স্পেনে কর ফাঁকির অপর একটি মামলায় ৬.৬ মিলিয়ন ইউরো অর্থ প্রদান করেছেন কলম্বিয়ান পপকুইন শাকিরা। সম্প্রতি তার ২০১২-১৪ সালের কর মামলায় বিচার এড়াতে একটি চুক্তি করেন গায়িকা। চুক্তির অংশ হিসেবে সেই মামলায় উল্লেখিত বকেয়া পরিমাণের ৫০ শতাংশ চার্জ এবং জরিমানা প্রদান করেছেন গায়িকা।

গত বছর ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয় পপতারকা শাকিরার। এরপর ঝড়ঝাপ্টা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। গত কয়েক বছর কর ফাঁকি দিয়েছেন শাকিরা। তার বিরুদ্ধে স্প্যানিশ সরকারের অভিযোগ, শাকিরা গত পাঁচ বছরে কোনো কর মেটাননি। শুধু তা-ই নয়, ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকির ছক কষেছিলেন। 

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন এই পপতারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। 

স্প্যানিশ আইন অনুসারে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বার্সেলোনায় থাকতেন তারা। পরে সম্পর্ক ভেঙে যাওয়ায় মায়ামিতে চলে যান।

আরো পড়ুন: মনোনয়ন পাননি অভিনেত্রী মাহি

এরই মধ্যে শাকিরা স্পেনে কর ফাঁকির অন্য একটি মামলায় ৬ দশমিক ৬ মিলিয়ন ইউরো প্রদান করেছেন। শাকিরার এজেন্ট গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসি/ আই. কে. জে/


কর ফাঁকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250