রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

নতুনরূপে ফিরছেন লাক্স তারকা কুসুম শিকদার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মিডিয়ায় নতুন রূপে ফিরছেন লাক্স তারকা কুসুম শিকদার। দীর্ঘ বিরতির পর অভিনেতা ইয়াশ রোহানকে সঙ্গে নিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। ঢালিউডের নতুন সিনেমা ‘শরতের জবা’য় একসঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন কুসুম-ইয়াশ। সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার।

‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেয়া হয়েছে এ সিনেমার গল্প। সিনেমাটিতে কুসুম শিকদার শুধু অভিনয়ই করেননি, চিত্রনাট্য তৈরির পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। তবে কুসুমের সঙ্গে যৌথভাবে এ সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর।

আরো পড়ুন: রাশমিকাকে নিয়ে এ কি মন্তব্য রণবীরের!

এ সিনেমার শুটিং হয়েছে নড়াইলের কালিয়া উপজেলা পহরডাঙ্গায়। সম্প্রতি নতুন এ সিনেমার শুটিং শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও শেষ। এখন চলছে কালার গ্রেডিংয়ের কাজ। নতুন এ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী কুসুম।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে এ সিনেমা। এতে কুসুম, ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে।

উল্লেখ্য, এ সিনেমার আগে অভিনেত্রী কুসুম শিকদার ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল' সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।

এসি/ আই.কে.জে/



লাক্স তারকা কুসুম শিকদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250