মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় হিরো আলম নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, এলাকার লোকজন আমাকে বলেছে এবারে নির্বাচনেও দাঁড়াতে। তাই দাঁড়িয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো। আশা করছি আমাকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত হলে সবার জন্য কাজ করব।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।

এর আগে আপিলে অংশ নিতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

ওআ/

প্রার্থিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250