শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

প্রেমিক সৌম্যকে বিয়ে করলেন সন্দীপ্তা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। ভালোবাসার পরিণতি পেল সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জীর প্রেম।

বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) গোধূলি লগ্নে মালাবদল করেন তারা। এর মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এ জুটি।

বিয়ের পোশাকে যে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে, সেটা আগেই জানিয়েছিলেন সন্দীপ্তা। পরিকল্পনা অনুযায়ী, ম্যাজেন্টা রঙের শাড়ি পরেছিলেন তিনি। আর সৌম্যর গায়ে ছিল হালকা গোলাপি রঙের কুর্তা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ফিল্মি স্টাইলে মালাবদল করেছেন সন্দীপ্তা-সৌম্য। ওই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজানো হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানটি।

বিয়ের খাবারেও ছিল বাঙালিয়ানা। বিভিন্ন পদের মাছ থেকে পাঁঠার মাংস—কিছুই বাদ ছিল না। তাদের শুভকামনা জানাতে টলিডের অনেক চেনা মুখ হাজির হয়েছিলেন। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা যায় আমন্ত্রিতদের তালিকায়।

২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিক থেকে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সন্দীপ্তা। এতে তার অভিনয় প্রশংসিত হয়। ফলে নজন কাড়েন সবার।

তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই সন্দীপ্তাকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জনও শুরু হয়। তার প্রেম, বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানা খবর রটে। সেই সব গুঞ্জনে ইতি টানতেই প্রেমিক সৌম্যকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এবার সেই তার সঙ্গেই নতুন পথচলা শুরু অভিনেত্রীর।

ওআ/

সন্দীপ্তা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250