বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

বলিউড নায়িকা সোনাল চৌহানের সঙ্গে শাকিব খানের নতুন ছবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা।

সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।

শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’


দরদ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। আগামী ২৭ অক্টোবর থেকে উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে শুটিং শুরু হবে অনন্য মামুনের ‘দরদ’-এর। এর আগে শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ নামের সিনেমা নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন।

এস/ আই. কে. জে/


শাকিব খান বলিউড নায়িকা সোনাল চৌহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250