বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের

বাংলাদেশে এসে যে স্বপ্ন সত্যি হলো গায়িকা ইমনের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এবার বাংলাদেশ সফরে এসে দারুণ অভিজ্ঞতা হলো গায়িকা ইমন চক্রবর্তীর। নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন। পড়শি দেশে বিশেষ কাজে এসেছিলেন তিনি। এসেই তাঁর সঙ্গে দেখা হয়েছে এপার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। শুধুই কি তাই? দুজনে মিলে একসঙ্গে জমিয়ে গানও গেয়েছেন।

বাংলাদেশে কাজের ফাঁকে সফরটাও ভালোভাবে উপভোগ করছেন ইমন। এদিন তিনি একটি ভিডিও পোস্ট করে জানালেন সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর।

অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে তাঁদের একসঙ্গে গান গাইতে দেখা গেল। কালো শাড়ি পরে মাইক হাতে চঞ্চলের পাশে দাঁড়িয়ে হাওয়া ছবির সাদা সাদা কালা কালা গানটি গাইতে দেখা যায় তাঁকে। জিন্সের উপর পঞ্জাবি পরে ইমনকে যোগ্য সঙ্গত দেন চঞ্চল। দুজনকে হাসি মুখে গান গাইতে দেখা যায় কোনও অনুষ্ঠানে।

আরো পড়ুন: 'দরদ' সিনেমায় শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের দারুণ রসায়ন

এই ভিডিও পোস্ট করে ইমন তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে পছন্দের গানটি গাইলাম তাঁর সঙ্গে।'

এক ব্যক্তি লেখেন, 'বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।' আরেকজন লেখেন, 'দারুণ একটা মুহূর্ত। আপনি ভারতের গর্ব। আরও ভালো করুন ইমন।' 'আহা কী সুন্দর গাইলেন আপনারা!' মন্তব্য আরেকজনের। 'আমার দুই পছন্দের মানুষ একসঙ্গে' লেখেন আরেকজন।

এসি/  আই.কে.জে/


বাংলাদেশ গায়িকা ইমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250