শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বিয়ে সেরে ফেললেন মৌসুমী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুক্রবার (১২ই জানুয়ারি) সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের কয়েকটা ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পাত্র আবু সাইয়িদ রানা ক্যামেরার পেছনের মানুষ। লেখালেখি করেন। রানার সঙ্গে দুই বছরের পরিচয় মৌসুমির।  রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন―মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে, আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।

বিয়েতে লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। গা ভর্তি ছিল গহনা আর ক্যামেরায় ধরা দিয়েছেন ঐতিহ্যবাহী লুকে। অন্যদিকে বর আবু সাইয়িদ রানা সেজেছিলেন সাদা ও সোনালি রঙের শেরওয়ানিতে। মাথায় ছিল তারকা স্ত্রীর শাড়ির সঙ্গে মেলানো পাগড়ী।

আরো পড়ুন: এবার তৈরি হলো সানি লিওনের আপত্তিকর ভিডিও

এর আগে গত বুধবার (১০ই জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। সবশেষ গত বছরের ১৮ই আগস্ট মুক্তি পাওয়া ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় দেখা গেছে তাকে।

এসি/ আই. কে. জে/ 


বিয়ে মৌসুমী হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250