রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গেছে রশ্মিকা মন্দানাকে। এরইমধ্যে বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে কাজ করে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রশ্মিকা। তারপরে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে। দুটোই ব্যর্থ বক্স অফিসে। 

তবে ‘অ্যানিমেল’-এর সাফল্য সব ব্যর্থতাকে ছাপিয়ে গেল। এবার বলিউডে পায়ের তলার জমি শক্ত হতেই কি বিয়ে করছেন রশ্মিকা, সামাজিক মাধ্যমে সরাসরি প্রেম নিবেদন করে বসলেন বিজয়কে!

আরো পড়ুন: মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

নিজেদের প্রেম নিয়ে জনসম্মুখে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি। ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে বিজয় এবং রশ্মিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন তারা। 

তবে এবার আর রাখঢাক নয়, সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘‘আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’’ যদিও অভিনেত্রী সরাসরি বিজয়ের নাম উল্লেখ করেননি পোস্টে। তবে রশ্মিকার ইশারা কার দিকে তা বুঝতে বাকি নেই।

ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষা গত কয়েক বছর ধরে নাকি একসঙ্গে বাস করছেন তারা। বিভিন্ন সময় তাদের দেওয়া ছবি তার প্রমাণ। এ বার একধাপ এগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না! সময় বলবে।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/



রশ্মিকা বিয়ের পিঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250