রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

বিয়ে করতে যাচ্ছেন ফুড ব্লগার রাফসান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশের জনপ্রিয় ফুড ব্লগার ইফতেখার রাফসান। সবার কাছে তিনি রাফসান দ্য ছোটভাই নামেই পরিচিত। তিনি দাবি করেন, তিনিই প্রথম বাংলাদেশি, যিনি ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন। রাফসান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করে নেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন। কী ছিল রাফসানের ওই পোস্টে?

সোমবার (৪ঠা ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনের বড় একটি অধ্যায় শুরু হবে।’

পোস্টে আরও লেখেন, ‘চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি। এর আগ পর্যন্ত আপনাদের প্রার্থনায় রাখুন আমায়।’

ইফতেখার রাফসানের ওই পোস্টে ১৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এছাড়া দেড় হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন। বেশিরভাগ মন্তব্যকারীরা এই ফুড ব্লগারকে শুভ কামনা জানিয়েছেন।

আরো পড়ুন: চেন্নাইয়ে বানভাসি আমির খান! নৌকায় করে উদ্ধার 

অনেকে মন্তব্য করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরার সঙ্গে বাগদান সারবেন রাফসান। কেননা তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই সেলেব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তার সত্যতা মিলতে যাচ্ছে বলেই মনে করছেন নেটিজেনরা।

ইফতেখার রাফসান জনপ্রিয় ‘রাফসান দ্যা ছোটভাই’ নামে। শুরুটা ফুড ব্লগিং দিয়ে, এখন নিয়মিত দেখা মিলছে মডেলিং ও টিভিসিতে। মূলত ২০১৭ সালে ইউটিউবিং শুরু করেন তিনি।

রাফসানের আগামীর পরিকল্পনা নিজেকে একজন আন্তর্জাতিক ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তোলার।

এসি/ আই. কে. জে/ 



ফুড ব্লগার রাফসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250