শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভোট দিতে দেশে ফিরলেন মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এদিন সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। তাই ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মিম বলেন, গত ৫ই জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি আমি। আসলে ভোট দিতেই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি।

আরো পড়ুন: গণতন্ত্রের স্বার্থেই ভোট দিতে বললেন চিত্রনায়ক রিয়াজ

সকালে ভোট দিয়ে ঢাকায় ফিরবেন উল্লেখ করে চিত্রনায়িকা বলেন, সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে। কারণ, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে অফিসিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না।

জানা গেছে, গত বছরের শেষে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাই যান মিম। সেখানেই বর্ষবরণ উদযাপন করেছেন তারা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবিও শেয়ার করেছেন মিম। তবে নতুন বছরের প্রথম সূর্য দেখেই নাগরিক দায়িত্ব পালন করতে ফিরেছেন দেশে এই চিত্রনায়িকা।

এসি/


ভোট মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250