রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

মাহির পা ধুয়ে বরণ করলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নির্বাচনী এলাকা রাজশাহী-১ আসনে ঘুরছেন এ ঘর থেকে ও ঘর। প্রচারণার শুরুতেই তিনি গেছেন তার এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনও তাকে বরণ করে নিয়েছেন সাদরে। দুয়ারে দুয়ারে দৌড়ঝাঁপে ব্যস্ত মাহিকে তারা পা ধুইয়ে বরণ করে নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর মাহি নিজেই জানিয়েছেন। সোমবার (১৮ই ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন।

আরো পড়ুন: বিয়ের প্রশ্নে সংসার ভাঙার পরিসংখ্যান দিলেন সামান্থা

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আদিবাসী ভাইবোনরা আমাকে বরণ করে নিল। মা-বোনদের মার্কা কী। ট্রাক ছাড়া আবার কী..।’

এদিকে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা পঞ্চমবারের মতো নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

এসি/ আই. কে. জে/ 


মাহিয়া মাহি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250