রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার প্লট বরাদ্দ দিলো রাজউক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। শুভকে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজককে ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২৭শে নভেম্বর রাজউকের ১৮তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। 

পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেয়। 

পাশাপাশি প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের জন্য আবেদন করেছিলেন আগেই, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

পরে রাজউকের একই বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়। মঙ্গলবার (২রা জানুয়ারি) রাজউক সূত্রে এই তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি। তবে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ডসভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। 

আরো পড়ুন: বছরের শুরুতেই প্রেমিকের ঠোঁটে ডুব গায়িকা অনন্যার

এদিকে গত ৩১শে ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন বলে রাজউক সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মুজিব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আরিফিন শুভ। এছাড়া ২০২১ সালের ৩১শে ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

এসি/ আই. কে. জে/ 


রাজউক পূর্বাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250