শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

সুইজারল্যান্ডের কথা বলে শুটিং হয় বুড়িগঙ্গার তীরে: সাইমন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘সুইজারল্যান্ড বলে শুটিং হয় বুড়িগঙ্গার তীরে, আমি দুঃখ পাই।' সম্প্রতি একটি শুটিং সেটে আলাপকালে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক।  

মন্দাভাব কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ঢাকাই চলচ্চিত্র। মুক্তি পাচ্ছে একের পর এক নতুন চলচ্চিত্র। সেই তালিকায় আছে নায়ক সাইমন সাদিকের ‘শেষ বাজি’।

আগামী ১৯শে জানুয়ারি সিনেমা হলগুলোতে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির দিন ঘনিয়েও এলেও চোখে পড়ার মতো প্রচারণা নেই।

ছবিটির সংশ্লিষ্টরা বলছে, দেশের মানুষের নজর ছিল জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন শেষ, এবার সিনেমার প্রচারণা শুরু হবে।

এ বিষয়ে তিনি বলেন, সিনেমা শুরুর আগে অনেক প্ল্যান থাকে। কিন্তু মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়। আমি আমার সিনেমাগুলো মুক্তির সময় নিজ থেকে প্রচারণা করি। এমনকি অন্যদের সিনেমা মুক্তি পেলেও আমি নিজে প্রচারণা করি। কিন্তু নিজ থেকে আর কতো কিছু করা যায়? দেখা যায়, আমি সংবাদ সম্মেলনের আয়োজন করি, সিনেমা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কিন্তু এই কাজটি তো আমার একার নয়। এটা টিমওয়ার্ক।

আরো পড়ুন: ধ্রুপদী সংগীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান

সাইমন সাদিক মনে করেন, শিল্পের সঙ্গে ফিল্ম একটি বাণিজ্য। আর মার্কেটিং ছাড়া বাণিজ্য সফল হয় না। এক্ষেত্রে প্রযোজক-পরিচালকদের পেশাদারিত্ব কম উল্লেখ করে তিনি বলেন, কোন হল পাচ্ছে, কোথায় কী হচ্ছে প্রতিনিয়ত আমার খবর নিতে হয়।

একজন অভিনেতা হিসেবে এটা কি আমার কাজ? ফিল্মে প্রযোজক একটি বড় পোস্ট ক্যারি করেন। সিনেমা মুক্তির আগে পেশাদারিত্বের জায়গায় থেকে প্রযোজককে অনেক কিছু দেখতে হয়।

তিনি আরও বলেন, অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেই যে প্রযোজক হওয়া যাবে এমনটা কিন্তু ঠিক নয়। টাকার সঙ্গে শিল্পমনা এবং ফিল্ম মার্কেটিংগুলোও ঠিকভাবে জানতে হবে। যখন সিনেমা হাতে নেয়, তখন সকলভাবে আশ্বস্ত করা হয়। বলা হয় সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!

এসি/ আই.কে.জে



সুইজারল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250