রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

পূজায় বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না : পূজা চেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পূজা চেরি অভিনীত 'নাকফুল' সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত 'লিপস্টিক' সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। একই পরিচালকের 'দরদিয়া' নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। তার বিপরীতে আছেন আদর আজাদ। এই জুটির তৃতীয় সিনেমা 'দরদিয়া'।

'দরদিয়া' সিনেমার গল্প প্রসঙ্গে পূজা চেরি গণমাধ্যমকে বলেন, 'এই সিনেমাটি নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে। আমি সত্যি এমন ধরনের গল্পে আগে অভিনয় করিনি। বলার জন্য বলা না, আসলেই একেবারে ভিন্ন এক কাহিনী।'

তিনি বলেন, 'দরদিয়া রোমান্টিক থ্রিলার ধরনের গল্প। প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন রয়েছে কাহিনীতে। গল্পের প্রেমে পড়েই এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।'

আরো পড়ুন : বলিউড নায়িকা সোনাল চৌহানের সঙ্গে শাকিব খানের নতুন ছবি

নায়ক আদর আজাদের প্রসঙ্গে পূজা চেরি বলেন, 'আমরা একসঙ্গে ৩টি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। আদর আজাদের মধ্যে অভিনয় শেখার একটা ক্ষুধা আছে যা আমাকে মুগ্ধ করেছে। দেশের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছি। তাদের সবারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।' 

তিনি বলেন, 'এবার পূজা উপলক্ষে পরিবারের মানুষদের কাছ থেকে উপহার পেয়েছি। বাবা, মা আমাকে উপহার দিয়েছেন। আমার  কাছে এই সব উপহার ভালোবাসার।'

'বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না। সব মিলিয়ে ভালোই কাটছে পূজার দিনগুলো,' যোগ করেন পূজা চেরি।

এস/ আই. কে. জে/ 

পূজা চেরি 'বিশেষ উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250