বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত *** মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ *** গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর *** ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার *** ‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে’ *** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড র‍্যাপার হানি সিংকে নিয়ে চলছে তুমুল বিতর্ক। এক লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ গায়ক। 

সম্প্রতি দিল্লির এক কনসার্টে পারফর্ম করছিলেন হানি সিং, নানকু এবং করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই উপস্থিত দর্শকদের উদ্দেশে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন হানি। দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে তিনি দর্শকদের বলেন, ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’

জনাকীর্ণ অনুষ্ঠানে এই ধরণের খোলামেলা ও অশালীন মন্তব্যে রীতিমতো হতবাক উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়।কেউ কেউ হানি সিংকে ‘বুড়ো’ বয়সে ‘ভিমরতি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারো সামনে ভিডিওটি দেখার উপায় নেই।’ আবার একাংশ হানির এই আচরণকে সস্তা প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন।

ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া সংগীতের মাধ্যমে পরিচিতি পেলেও ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো হিট সিনেমার গানে কণ্ঠ দিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী হয়ে ওঠেন হানি সিং। খ্যাতির তুঙ্গে থাকাকালীন মাদকাসক্তি এবং মানসিক অবসাদের কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। রিহ্যাবে কাটিয়ে সুস্থ হয়ে গত বছরই ফিরছেন চেনা ছন্দে।

জে.এস/

হানি সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250