বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু ইরানের *** স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি *** সরকার দলের সংসদীয় বৈঠক চলছে *** আলোচনায় কোহিনূর মিয়া: অবসর–বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কী হতে পারে *** বিচারপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিতে পারে: ইফতেখারুজ্জামান *** আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় কমিটি গঠন *** ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল *** হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র *** প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন: হর্ষবর্ধন শ্রিংলা

থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবাদ থালাপতি বিজয়। রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধানও তিনি। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় অভিনেতাকে তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

তামিলনাড়ুর করুরে অনাকাঙিক্ষত এই ঘটনাটি ঘটে ২০২৫ সালের সেপ্টেম্বরে। তারপর থেকেই এর বিস্তারিত তদন্ত চলমান। সংস্থা সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ই মার্চ) বিজয়কে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, হাজির হওয়ার আগে বিজয় দুইটি বিষয় সংক্রান্ত অনুরোধ করেছেন—১৫ দিনের সময় বৃদ্ধি ও জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তন।

তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেতাকে শুরুতে নয়াদিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাঠ পর্যায়ে ভীষণ ব্যস্ত সময পার করছেন তিনি। সক্রিয় প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকছেন।

তাই বিজয় সিবিআইকে চেন্নাই বা কাছাকাছি যেকোনো স্থানে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছেন। এর ফলে তার রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাওয়ার সময় ভ্রমণ জটিলতা এড়ানো সম্ভব হবে।

বিজয় তার চলমান রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য অতিরিক্ত ১৫ দিনের সময়ও চেয়েছেন। তবে এখনো পর্যন্ত সিবিআই স্থান পরিবর্তন বা সময় বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানা যায়।

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250