বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর *** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ *** পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমির *** আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির *** পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয়

ভারতরত্নপ্রাপ্ত কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এম এস সুব্বুলক্ষ্মী। কিংবদন্তি এই সংগীতশিল্পী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নেও ভূষিত হয়েছেন। গুণি এই ব্যক্তিত্বের বায়োপিকে অভিনয় করে এবার তাকে পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন দক্ষিণী সিনেমায় প্রাণবন্ত অভিনয়ের জন্য সুপরিচিত অভিনেত্রী সাই পল্লবী।

তবে এখনো ছবিটির নাম চূড়ান্ত না হলেও জানা গেছে এটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। ছবিটি ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। শোনা যচ্ছে, শিগগিরই ছবিটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অবশ্য ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন তিনি।

সিনেমায় স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয়ের জন্য এমনিতেই আলাদা পরিচিতি রয়েছে সাই পল্লবীর। তার অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে ভালোবাসেন। ফলে বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্র বরাবরই এই অভিনেত্রীর কাছে বেশি গুরুত্ব পেয়ে এসেছে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এম এস সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তোলা পল্লবীর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় হতে যাচ্ছে।

এদিকে শোনা যাচ্ছে, বিশাল বাজেটের আলোচিত প্যান ইন্ডিয়া সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলে অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। ছবির প্রথম কিস্তিতে ‘সুমতি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু সময় ও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে সিক্যুয়েলে আর থাকছেন না তিনি। গুঞ্জন উঠেছে, দীপিকার বদলে এবার সুমতি চরিত্রে সাই পল্লবীকে দেখা যেতে পারে। তবে এই খবরটি এখনো নিশ্চিত করে বলা হয়নি।

জে.এস/

বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250