বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ *** পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমির *** আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির *** পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

শাহরুখের সিনেমায় বিশাল, যা বললেন পরিচালক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

'ও রোমিও'-এর পরিচালক বিশাল ভরদ্বাজ অনেক বলিউড অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তবে তিনি এখনো ইন্ডাস্ট্রির 'কিং' শাহরুখ খানের সঙ্গে কোনো কাজ করেননি। বাদশাহর সঙ্গে কাজ করার বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, তিনি ‘ও রোমিও’র সময় শাহরুখ খানকে একটি স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাদশাহ শাহরুখ খান কি কখনো বিশাল ভরদ্বাজ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন?—এমন প্রশ্ন শুনে পরিচালক বলেন, ‘আমি মনে করি এটা অবশ্যই হবে। আমি বছরে একাধিকবার শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন গল্প নিয়ে কথা বলি। ও সবসময় আমার মেসেজের উত্তর দেয়, ও খুব মিষ্টি। ও আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যক্তি।’

বিশাল ভরদ্বাজ বলেন, সবাই শাহরুখ খানকে ভালোবাসে। এই (ও রোমিও) সিনেমার সময় আমি ওকে একটি স্ক্রিপ্টও পাঠিয়েছিলাম এবং ও সবসময় বলে— এমন একটা ছবি হওয়া উচিত, যা আমরা দুজন একসঙ্গে করব। ঈশ্বরের ইচ্ছায়, এবার সেই অলৌকিক ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, নির্মাতা বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ‘ও রোমিও’। এ সিনেমাটি ১৩ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া এবং অবিনাশ তিওয়ারি। সিনেমাটির বক্স অফিস ভালোই প্রভাব ফেলেছে। 

এদিকে শাহরুখ খানের 'কিং' পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমাটি চলতি বছরের বড়দিনের আবহে, ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খান ও সুহানা ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো অভিনেতাদের দেখা যাবে।

অভিনেতা শাহরুখ খানের কথা বলতে গেলে, ভক্তরা তার 'কিং' সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 'কিং' সিনেমায় বাদশাহকে অ্যাকশন করতে দেখা যাবে। এ সিনেমায় শাহরুখ খানের লুকও দর্শকদের পছন্দ হয়েছে। শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও এ সিনেমায় দেখা যাবে। 

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250