বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ *** পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমির *** আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির *** পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

জামিন পেয়ে আদালত প্রাঙ্গনে নোবেলের গান পরিবেশন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আদালতে আপসের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আদালতের প্রাঙ্গণেই গান পরিবেশন করেন।

জামিনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেল বলেন, ‘মানুষ সর্বদা ভুল করে। এবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালোভাবে বোঝেন। তারা আমাকে ক্ষমা করে দেবেন।’ এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের জন্য নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ গেয়ে শোনান।

এর আগে সোমবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ই আগস্ট এক নারী তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দেয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর চলতি বছরের ২রা ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জে.এস/

নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250