বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও *** ব্যক্তিগতভাবে ড. ইউনূসের বিচার চান না সাংবাদিক মাহবুব কামাল *** আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ *** পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমির *** আইজিপির দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির *** পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করলেন পাক মডেল ইকরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। তিনি দীর্ঘদিন নীরব থাকার পর দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা করেন।

তার অভিযোগ, গত ১১ই ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ডেইলি পাকিস্তান সূত্রে জানা গেছে, গত ১১ই ফেব্রুয়ারি ইকরা তার সাবেক স্বামী আবদুল্লাহ শাকিল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে লাহোরের ডিফেন্স ‘সি’ থানায় একটি এফআইআর করেছেন। এতে অভিযোগ করা হয়, তার সাবেক স্বামী তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে তার শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে বিচার দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপি শেয়ার করে পাক মডেল ইকরা লিখেছেন— দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না; বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস জোগানোর উদ্দেশেও মুখ খুলেছেন।

তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সব নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্য নারীকে অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত। এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিচারপ্রক্রিয়ার ফলের দিকে নজর রাখছেন।

জে.এস/

পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250