বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

আইইএলটিএস ছাড়াই ২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইংরেজি ভাষা দক্ষতার আইইএলটিএস ছাড়াই বড় ধরনের নিয়োগ দিচ্ছে জার্মানি। শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ, প্রযুক্তিসহ নানা খাতে আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে এই দেশটি।

আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ার্কিং ইন জার্মানি’ অপশনে ক্লিকের পর ‘প্রোফেশনস ইন ডিমান্ড, জব লিস্টিং’ ক্যাটাগরিতে পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। তালিকায় প্রদর্শিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিভিন্ন খাতে একাধিক পদে ২৬ হাজার ২১১ জন কর্মী নেবে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলো শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, সামাজিক খাত, কৃষি, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।

আরো পড়ুনলেবাননে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪০০ বাংলাদেশি

ইউরোপের এ দেশটিতে সামাজিক খাত, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে ৬ হাজার ৯ জন, নির্মাণ খাতে ২ হাজার ৪৯৯ জন, ট্রাফিক লজিস্টিকস, সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে ১ হাজার ৫১৪ জন, ব্যবসা প্রতিষ্ঠান, আইন ও প্রশাসন খাতে ২ হাজার ৩৯১ জন আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এসি/ আই. কে. জে/ 


জার্মানি আইইএলটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250