রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

ইহুদিবিদ্বেষ ও চৌর্যবৃত্তির অভিযোগে হার্ভার্ড প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইহুদিবিদ্বেষ ও একাডেমিক চৌর্যবৃত্তির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লডিন গে। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট।

হার্ভার্ড কর্তৃপক্ষের কাছে লেখা পদত্যাগপত্রে ক্লডিন গে লিখেছেন, তিনি পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের একজন ফ্যাকাল্টি হিসেবে তিনি তাঁর দায়িত্ব চালিয়ে যাবেন। তিনি তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘যেহেতু আমি এখন ফ্যাকাল্টিতে ফিরে যাচ্ছি তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা সকলের জন্য কাঙ্ক্ষিত সম্প্রদায় গড়ে তুলতে সবার সঙ্গে কাজ চালিয়ে যাব।’ 

মাত্র ৬ মাস আগেই হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি এই ইউনিভার্সিটির প্রথম কৃষ্ণাঙ্গ ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। তাঁর পরিবার হাইতি থেকে অভিবাসী হিসেবে এখানে থিতু হয়েছিলেন। 

আরো পড়ুন: ইসরায়েলি গোয়েন্দা সন্দেহে তুরস্কে গ্রেপ্তার ৩৩

গত ৫ই ডিসেম্বর ক্লডিন গে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে মিলে মার্কিন কংগ্রেসের সামনে জবানবন্দী দেন। তাদের জবানবন্দীর বিষয় ছিল ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের পর ক্যাম্পাসগুলোতে তাঁরা নিজ নিজ ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ কীভাবে মোকাবিলা করেছেন।

পরে ক্লডিন গের পদত্যাগ দাবি করে যৌথ বিবৃতি দেন ৭০ মার্কিন আইনপ্রণেতা। যদিও ক্লডিন গে তাঁর জবানবন্দীর জন্য ক্ষমা চান কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁর। একই অভিযোগ অর্থাৎ ইহুদিবিদ্বেষের অভিযোগ মাথায় নিয়ে এর আগে পদত্যাগ করেন পেনসিলভানিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিজ ম্যাগিল। 

সূত্র: দ্য গার্ডিয়ান

এইচআ/ আই. কে. জে/ 

পদত্যাগ ক্লডিন গে চৌর্যবৃত্তি হার্ভার্ড ইউনিভার্সিটি ইহুদিবিদ্বেষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250