রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নির্বাচনে কোনো সহিংসতা দেখতে চায় না আমেরিকা : ম্যাথিউ মিলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনে আমেরিকা কোনো সহিংসতা দেখতে চায় না- বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) দপ্তরের নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

‘নির্বাচন বানচাল করতে অবরোধের মধ্যে যাত্রীপূর্ণ বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলা, বাস হেলপারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনাকে আমেরিকা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে বিবেচনা করে কি না একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যেটি কোনো সহিংসতা ছাড়া অনুষ্ঠিত হবে।’

আরো পড়ুন: আবারো ক্ষমতায় আসছেন মোদি, গ্যারান্টি দিয়েছেন অমিত শাহ

বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে এই নির্বাচনে অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচনে না গিয়ে সরকার পতনের একদফা দাবিতে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। তাদের অবরোধের মধ্যে রেললাইন উপড়ে ফেলে ট্রেন ফেলে দেওয়া ও বাসসহ অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এইচআ/ আই.কে.জে/ 


নির্বাচন আমেরিকা সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250